২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

লালমনিরহাটে বিএনপির ৫৫ নেতাকর্মীর জামিন

হরতালে ভাংচুর ও পুলিশের উপর হামলার ঘটনায় লালমনিরহাটে বিএনপির সাংগঠনিক সম্পাদক রোকন উদ্দিন বাবুলসহ ৫৫ নেতাকর্মীকে জামিন দিয়েছে আদালত।

লালমনিরহাট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Feb 2013, 03:50 PM

Updated : 23 Aug 2022, 10:09 AM

সোমবার জেলার মুখ্য বিচারিক হাকিম নরেশ চন্দ্র রায় এ আদেশ দেন বলে আসামিপক্ষের আইনজীবী নুরুল হুদা জানান।

তিনি বলেন, গত ১১ ডিসেম্বর হরতালে জেলার কালীগঞ্জ উপজেলার চাপারহাটে পুলিশকে মারধর ও দোকান ভাংচুরের ঘটনায় পুলিশের এসআই আব্দুর রাজ্জাক ও চন্দ্রপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা জোনাব আলী বাদী হয়ে থানায় পৃথক দু’টি মামলা দায়ের করেন।

এই ৫৫ নেতাকর্মী বিকালে আদালতে হাজির হয়ে জামিনের আবেদন করেন।  

কালীগঞ্জ থানার ওসি মো. আমিরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিরা সোমবার আদালত থেকে জামিন পেয়েছেন।