২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় ছাত্রদল-শিবিরের ৫ কর্মী গ্রেপ্তার

গাইবান্ধার সাঘাটায় চার ছাত্রদলকর্মী এবং সুন্দরগঞ্জে এক শিবিরকর্মীকে পুলিশ রোববার গ্রেপ্তার করেছে। 

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Feb 2013, 02:08 PM

Updated : 25 Apr 2022, 06:20 PM

সাঘাটা থানার ওসি আহসান হাবীব বলেন, শনিবার অবরোধ চলাকালে সাঘাটা শ্রমিকলীগের এক কর্মীর মোটরসাইকেল ভাংচুর করা হয়।

ওই ঘটনায় উপজেলার বোনারপাড়া থেকে ছাত্রদলকর্মী শহীদুল ইসলাম (২৭), জুয়েল মিয়া (২৫), আব্দুর রহিম (২৮) ও মানিক চন্দ্র রায়কে (২৬) পুলিশ গ্রেপ্তার করেছে।  

সুন্দরগঞ্জ থানার ওসি মনজুর রহমান বলেন, সম্প্রতি পুলিশের উপর হামলার ঘটনায় উপজেলার ছাইতানতলা গ্রাম থেকে শিবিরকর্মী মো. নুরুন-নবীকে (২৫) গ্রেপ্তার করা হয়।