রাজশাহীতে হামলার ঘটনায় আসামি ৮০ শিবিরকর্মী
রাজশাহীতে পুলিশের উপর হামলার ঘটনায় ইসলামী ছাত্র শিবিরের ৮০ নেতাকর্মীকে আসামি করে মামলা করেছে পুলিশ।
একাত্তরে মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক নেতাদের মুক্তির দাবিতে সোমবার ঢাকাসহ দেশের কয়েকটি জেলায় হামলা ও ভাংচুর চালায় জামায়াতে ইসলামী ও তাদের সহযোগী সংগঠন ইসলামী ছাত্রশিবিরের কর্মীরা।
এ সময় রাজশাহী বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারে শিবিরের হামলায় রুহুল আমিন ও মিনহাজ নামের দুই পুলিশ সদস্য আহত হন।
মতিহার থানার ওসি এস এম আব্দুস সোবহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামিদের গ্রেপ্তারে পুলিশ বিভিন্ন জায়গায় অভিযান চালাচ্ছে।
