মহেশখালীতে আ. লীগ নেতা খুন
কক্সবাজারের মহেশখালী পৌর আওয়ামী লীগের এক নেতা দুর্বত্তের হামলায় নিহত হয়েছেন।
সোমবার রাত সাড়ে ৮টায় উপজেলার কুতুবজোম এলাকায় এ হামলায় নিহত আবু বক্কর সিদ্দিক (৩০) মহেশখালী পৌর আওয়ামী লীগের নেতা বলে পুলিশ জানিয়েছ।
আবু বক্কর মহেশখালীর পুটিবিলা এলাকার সাদেক আলীর ছেলে।
মহেশখালী থানার ওসি হাবিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, একটি শালিস বৈঠক থেকে বাড়ি ফেরার পথে এ হামলা হয়। সন্ত্রাসিরা তাকে পিটিয়ে ও কুপিয়ে পালিয়ে যায়।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।
