২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে বিএনপির মিলাদ

ঈদ-ই-মিলাদুন্নবী উপলক্ষে মিলাদ মাহফিল করেছে বিএনপি।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Jan 2013, 12:37 PM

Updated : 23 Aug 2022, 10:05 AM

শুক্রবার বিকালে নয়া পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এই মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

এর আগে এক সংক্ষিপ্ত বক্তব্যে দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম মহানবী হযরত মোহাম্মদ (সা.) এর আদর্শ অনুসরণের জন্য দলের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, “হযরত মোহাম্মদ (সা.) অন্যায়-অত্যাচারের বিরুদ্ধে মানুষকে প্রতিবাদী হতে বলেছেন। আজকের এ দিনে আল্লাহ রাব্বুল আলামীনের দরবারে দোয়া করি, সমাজ ও রাষ্ট্রের অন্যায়-অত্যাচারকারীরা যেন হেদায়েত হয়।”

মিলাদ মাহফিলে অন্যান্যের মধ্যে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, চেয়ারপারসনের উপদেষ্টা অধ্যাপক এম এ মান্নান, ইনাম আহমেদ চৌধুরী, শামসুজ্জামান দুদু, ব্যারিস্টার হায়দার আলী, ধর্ম বিষয়ক সম্পাদক মাসুদ আহমেদ তালুকদার, শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবীর খোকন, জাতীয়তাবাদী উলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেক, সাধারণ সম্পাদক শাহ মো. নেসারুল হক, সাংগঠনিক সম্পাদক মাওলানা সেলিম রেজাসহ শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।