২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আ. লীগের নতুন কমিটির প্রথম বৈঠক সোমবার

জাতীয় সম্মেলনের পর আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রথম বৈঠক সোমবার অনুষ্ঠিত হবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jan 2013, 02:43 PM

Updated : 23 Aug 2022, 10:04 AM

গণভবনে সোমবার বিকাল সাড়ে ৫টায় এই বৈঠক শুরু হবে বলে বলে জানিয়েছেন আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস।

বৈঠকে সভাপতিত্ব করবেন শেখ হাসিনা, গত ২৯ ডিসেম্বর অনুষ্ঠেয় কাউন্সিলে যিনি সপ্তমবারের মতো সভাপতি নির্বাচিত হন।

কার্যনির্বাহী সংসদের বৈঠকের আগে সকালে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের এক সভা হবে।

মৃনাল কান্তি দাস সাংবাদিকদের জানিয়েছেন, মানবতাবিরোধী অপরাধের বিচার দ্রুত শেষ করার দাবি এবং বিএনপি-জামায়াত জোটের ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের’ প্রতিবাদে আগামী ২৪ জানুয়ারি ঢাকাসহ সারাদেশে মানববন্ধন কর্মসূচি নিয়ে এতে আলোচনা হবে।