২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বিচার বন্ধের ষড়যন্ত্র প্রতিহত করার আহবান

যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 03:05 PM

Updated : 24 Aug 2022, 12:34 PM

চট্টগ্রাম, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যুদ্ধাপরাধীদের বিচার বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার আহ্বান জানিয়েছেন চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা। শনিবার বিকালে নগরীর প্রেসক্লাব চত্বরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ, চট্টগ্রাম জেলা ইউনিট কমান্ড আয়োজিত মানববন্ধন ও সমাবেশে এ আহবান জানানো হয়। দেশব্যাপী আইন-শৃঙ্খলা বাহিনীর ওপর জামায়ত-শিবিরের পরিকল্পিত হামলার প্রতিবাদে এবং যুদ্ধাপরাধীদের বিচার কাজ দ্রুত শেষ করার দাবিতে মুক্তিযোদ্ধা সংসদ এ কর্মসূচির আয়োজন করে। বক্তারা বলেন, যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া যখন শেষ পর্যায়ে তা বানচালের জন্য জামায়াত-শিবির চক্র মরিয়া হয়ে সারা দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির পাঁয়তারা করছে। মুক্তিযোদ্ধা সংসদ চট্টগ্রাম জেলা কমান্ডার মো. শাহাবুদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সাবেক সংসদ সদস্য ইসহাক মিয়া, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু, দক্ষিণ জেলার সাধারণ সম্পাদক মোসলেম উদ্দিন আহমদ, সাংসদ চেমন আরা তৈয়ব ও মুক্তিযোদ্ধা ডা. মাহফুজুর রহমান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এইচএএইচ/এএল/২১০০ ঘ.