২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে জামায়াত নেতা গ্রেপ্তার

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মন্নান মুজাহিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Dec 2012, 09:31 AM

Updated : 24 Aug 2022, 12:34 PM

পটুয়াখালী, ডিসেম্বর ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. আব্দুল মন্নান মুজাহিদিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে পশ্চিম সুবিদখালী ছালেহিয়া আলিম মাদ্রাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তিনি ওই মাদ্রাসার আরবি বিভাগের প্রভাষক বলে পুলিশ জানিয়েছে। মির্জাগঞ্জ থানার ওসি আবির মোহাম্মদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাশকতামূলক কর্মকাণ্ডের আশংকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৫২৩ ঘ.