ঢাকা, নভেম্বর ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের রাজনৈতিক পরিস্থিতিকে অস্থিতিশীল এবং যুদ্ধাপরাধের বিচার বাধাগ্রস্ত করতেই জামায়াত আইন শৃঙ্খলা বাহিনীর ওপর হামলা করছে বলে অভিযোগ করেছেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত।
বুধবার সকালে শাহবাগে পাবলিক লাইব্রেরি মিলনায়তনে এক আলোচনা সভায় সুরঞ্জিত বলেন, “জাজমেন্টের সময় যত ঘনিয়ে আসছে তারা (জামায়াতে ইসলামী) ততই অসহিষ্ণু হয়ে উঠছে। আমাদের সংবিধান কোনো জঙ্গিবাদী রাজনৈতিক তৎপরতার অধিকার দেয়নি। এটি কোনো গণতান্ত্রিক, সাংবিধানিক ও রাজনীতির মৌলিক অধিকারের মধ্যে পড়ে না। যেকোনো মূল্যে রাজনীতিকে স্থিতিশীল রাখতে হবে। আর সে দায়িত্ব নির্বাচিত সরকারের ওপরই পড়ে।”
যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম বন্ধ এবং দলের নয় শীর্ষ নেতার মুক্তি দাবিতে সোম ও মঙ্গলবার ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্ষোভরত জামায়াতকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষ বাঁধে।
পুলিশ বলছে, জামায়াত নেতা-কর্মীরা পরিকল্পিতভাবে তাদের ওপর চড়াও হয়। অন্যদিকে জামায়াত নেতাদের দাবি, তাদের মিছিলে বিনা উস্কানিতে হামলা চালায় পুলিশ।
জামায়াতের গণতান্ত্রিক রাজনীতি করার অধিকার আছে কি না তা খতিয়ে দেখা হবে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, “এই অগণতান্ত্রিক, অসাংবিধানিক কর্মকা- স্তব্ধ করে দেয়ার অধিকার আইন শৃঙ্খলা বাহিনীর আছে।”
বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের আয়োজনে ‘মুক্তিযোদ্ধা সেনা অফিসার হত্যা দিবস’ উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, “জিয়া বাংলাদেশের রাজনীতিতে সা¤প্রদায়িক, ধর্মান্ধ ও মৌলবাদীদের জায়গা করে দিয়েছিলেন। ৭৫ পরবর্তী তার কর্মকা-ে সন্দেহ হয়, সংশয় তৈরি করে যে তিনি আদৌ মুক্তিযুদ্ধ করেছিলেন কি না।”
আইন শৃঙ্খলা বাহিনীর উপর হামলা প্রসঙ্গে কামরুল বলেন, “গত দুদিনে আইন শৃঙ্খলা বাহিনী অসীম ধৈর্য্যরে পরিচয় দিয়েছে। একদিকে ব্যরিস্টার মওদুদের নেতৃত্বে ট্রাইবুনালে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা চলছে অন্যদিকে রাস্তায় জামায়াত এই তান্ডব চালাচ্ছে।”
এ পর্যায়ে জামায়াতকে হুশিয়ার করে তিনি বলেন, “ধৈর্য্যরেও একটা সীমা আছে। কোনো অবস্থাতেই এদেরকে আর প্রশ্রয় দেয়া যায় না। আজ যদি জামায়াত মাঠে নামে তাদেরকে সমুচিত শিক্ষা দেবার জন্য যা যা করা দরকার তা তা করা হবে।”
জামায়াতের কর্মকা-ে বিএনপিরও ‘প্রত্যক্ষ মদদ’ রয়েছে অভিযোগ করে তিনি বলেন, “বিএনপি বিবৃতি দিয়েছে জামায়াতের রাজনৈতিক কর্মাকা-ে বাধা দেয়া হচ্ছে। পুলিশের ওপর যে হামলা হল এ কথা তারা বলেন না।”
অভিনেতা এ টি এম শামসুজ্জামানের সভাপতিত্বে সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহে আলম মুরাদ, অভিনেতা ফরিদ আলী, কবি রবীন্দ্র গোপ প্রমুখ। সভা পরিচালনার দায়িত্বে ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এসইউ/১৪৫৩ ঘ.
bdnews24