২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নওগাঁ জেলা বিএনপির ৬ নেতা বহিষ্কার

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কোন্দল সৃষ্টির অভিযোগে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Nov 2012, 05:45 PM

Updated : 24 Aug 2022, 12:25 PM

ঢাকা, নভেম্বর ০৬ ( বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও কোন্দল সৃষ্টির অভিযোগে নওগাঁ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মামুনুর রহমান রিপনসহ ছয় নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। একইসঙ্গে দলীয় শৃঙ্খলা বিরোধী কার্যকলাপের অভিযোগে জেলার ১ নম্বর সহসভাপতি নাজমুল হক সনিকে সর্তক করে দেয়া হয়। মঙ্গলবার বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব সিদ্ধান্তের কথা জানানো হয়। বহিষ্কৃতরা হলেন, সদর উপজেলার সাধারণ সম্পাদক স ম আ আল কাফি তুহিন, সদস্য দেওয়ান মোস্তাক আহমেদ রাজা, পৌর সহদপ্তর সম্পাদক বিপু, জেলা ছাত্রদলের আহবায়ক খায়রুল আলম গোল্ডেন, যুগ্ম আহবায়ক নিপু। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২৩৩৯ ঘ.