২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘যুদ্ধাপরাধীদের রক্ষার জন্য এ হামলা’

কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Sep 2012, 01:48 PM

Updated : 24 Aug 2022, 12:14 PM

ঢাকা, সেপ্টেম্বর ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কক্সবাজারের রামুতে বৌদ্ধ বসতিতে হামলা, অগ্নিসংযোগ এবং লুটপাটের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম। যুদ্ধাপরাধের দায়ে বিচারাধীন অপরাধীদের রক্ষার উদ্দেশ্যে এ হামলা চালানো হচ্ছে উল্লেখ করে এ ব্যাপারে দেশবাসীকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। রোববার এক বিবৃতিতে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, “দেশে বিরাজমান সাম্প্রদায়িক স¤প্রীতি বিনষ্ট এবং রাজনৈতিক ও সামাজিক স্থিতিশীলতা বিঘিœত করার হীন উদ্দেশ্যে স¤প্রতি এই গোষ্ঠীটি পার্বত্য চট্টগ্রাম, দিনাজপুরের চিরিরবন্দর, চট্টগ্রামের পটিয়াসহ দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপর পরিকল্পিতভাবে হামলা চালাচ্ছে।” “আমরা যে কোনো মূল্যে সা¤প্রদায়িক স¤প্রীতি বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ।” হামলার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান আশরাফ। আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস স্বাক্ষরিত এই সংবাদ বিজ্ঞপ্তিতে আশরাফ বলেন, কিছু স্বার্থান্বেষী গোষ্ঠী নানা অজুহাতে দেশের বিভিন্ন স্থানে ধর্মীয় সংখ্যালঘুদের উপাসনালয়, ঘরবাড়ি, সম্পদ ও জানমালের ওপর আঘাত করছে। আওয়ামী লীগ ছাড়াও হামলার ঘটনায় বাংলাদেশ কমিউনিস্ট পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), জাতীয় সমাজতান্ত্রিক দল, গণসংহতি আন্দোলন ও বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসইউ/১৯৪১ ঘ.