ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ২৯ সেপ্টেম্বর রাজবাড়ীর জনসভা স্থগিত করেছেন খালেদা জিয়া।
ভাই সাঈদ এস্কান্দারের মৃত্যুর পরদিন সোমবার রাতে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়।
বিএনপি নেতারা জানিয়েছেন, ছোট ভাই সাইদ এস্কান্দারের মৃত্যুতে দলীয় নেতা-কর্মীরা শোকগ্রস্ত থাকায় এই জনসভা স্থগিত করা হয়েছে।
সাবেক সংসদ সদস্য সাঈদ ক্যান্সারে ভুগে রোববার নিউ ইয়র্কে মারা যান।
নির্দলীয় সরকারের দাবিতে জনমত গঠনের লক্ষ্যে রোববার দিনাজপুরে জনসভার পরপরই ভাইয়ের মৃত্যুর খবর পান বিরোধীদলীয় নেতা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/০০০৫ ঘ.
bdnews24