ঢাকা, সেপ্টেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং স্থানীয় সরকার মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম পাঁচ দিনের সফরে ভারত গেছেন।
আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃনাল কান্তি দাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, সৈয়দ আশরাফ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় জেট এয়ারওয়েজ ফ্লাইটে ভারতের উদ্দেশ্যে ঢাকা ছেড়েছেন।
ভারতের পল্লী উন্নয়ন, পানীয় জল ও পয়ঃনিষ্কাশন মন্ত্রণালয়ের মন্ত্রী জয়রাম রমেশের আমন্ত্রণে সৈয়দ আশরাফুল ইসলাম এমপি এ সফরে গেছেন।
সফরে আশরাফ ভারতের শীর্ষস্থানীয় নেতা, রাজনীতিক, বিশিষ্ট নাগরিকদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বলে জানান মৃনাল কান্তি দাস।
সৈয়দ আশরাফুল ইসলামের আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/২০৪৪ ঘ.
bdnews24