চাঁদপুর, সেপ্টেম্বর ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁদপুর জেলা বিএনপি সহ-সভাপতি শফিকুর রহমান ভূঁইয়া এবং সাবেক সহ-সভাপতি ইকবাল-বিন-বাশারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
সোমবার বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক পত্রে এ সিদ্ধান্তের কথা জানানো হয় বলে জেলা সভাপতি মমিনুল হক নিশ্চিত করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সংগঠন বিরোধী কার্যকলাপে লিপ্ত থাকা, সংগঠনের কার্যক্রমে সহযোগিতা না করাসহ বিভিন্ন কারণে সোমবার বিকালে দলের জাতীয় নির্বাহী কমিটি তাদের বহিষ্কার করেছে।
এছাড়া আরো পাঁচ নেতাকে প্রাথমিকভাবে সতর্ক করা হয়েছে বলেও তিনি জানান।
এরা হলেন জেলা সহ-সভাপতি জসিম উদ্দিন খান বাবুল, কাজী গোলাম মোস্তফা, যুগ্ম সম্পাদক মনির চৌধুরী, রাফিউস সাহাদাত ওয়াসিম ও বিশেষ সম্পাদক শাহনেওয়াজ খান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৭৪৭ ঘ.
bdnews24