২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

না. গঞ্জে মিঠু হত্যার আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার শহিদুল আলম মিঠু হত্যা মামলার অন্যতম আসামি কে এম শাহীদুজ্জামান ওরফে বুইট্টা শাহীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Aug 2012, 06:33 PM

Updated : 24 Aug 2022, 11:55 AM

নারায়ণগঞ্জ, অগাস্ট ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নারায়ণগঞ্জের সাবেক ছাত্রলীগ নেতা ও ঠিকাদার শহিদুল আলম মিঠু হত্যা মামলার অন্যতম আসামি কে এম শাহীদুজ্জামান ওরফে বুইট্টা শাহীনকে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাত সাড়ে ১০টায় র‌্যাব-১১ এর একটি দল শহরের চাষাঢ়া বালুর মাঠ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে। শাহীদুজ্জামান ওরফে বুইট্টা শাহীন শহরের গাবতলী এলাকার মৃত কে এম আসাদুজ্জামানের ছেলে। র‌্যাব-১১ স্পেশাল ক্রাইম প্রিভেনশন কোম্পানির মেজর আবু সাঈদ সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুইট্টা শাহীনকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে। তিনি মিঠু হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। গত ১৫ জুলাই শহরের জামতলায় দিনের বেলায় প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয় জেলা ছাত্রলীগের বিগত কমিটির সদস্য মিঠুকে। এর পরদিনই কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/০০২৯ ঘ.