২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রণবকে শুভেচ্ছা এরশাদের

ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2012, 03:15 PM

Updated : 24 Aug 2022, 11:47 AM

ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভারতের নবনির্বাচিত রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায়কে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ। রোববার এক অভিনন্দন বার্তায় জাতীয় পার্টি চেয়ারম্যান বলেন, “প্রণব মুখোপাধ্যায় ভারতের রাষ্ট্রপতি হিসাবে নির্বাচিত হওয়ায় আমি আন্তরিকভাবে আনন্দিত হয়েছি। “তার মতো বিদ্বান, জ্ঞানী ও দীর্ঘদিনের অভিজ্ঞ রাজনীতিবিদ রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হওয়ায় এই পদের মর্যাদা আরো উন্নত হয়েছে।” ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে রোববার বিপুল ভোটে জয়ী হয়েছেন প্রণব মুখোপাধ্যায়। দেশটির ত্রয়োদশ রাষ্ট্রপতি হিসেবে প্রতিভা পাতিলের স্থলাভিষিক্ত হবেন তিনি। ভারতের প্রথম বাঙালি রাষ্ট্রপতির দায়িত্ব পালনকালে দুই দেশের বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেছেন এরশাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/২১০৮ ঘ.