২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের উপর হামলা: বগুড়ায় শিবিরের দুই নেতা গ্রেপ্তার

পুলিশের উপর হামলার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের বগুড়া উত্তর জেলা সভাপতি মিজানুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Jul 2012, 02:50 PM

Updated : 24 Aug 2022, 11:46 AM

বগুড়া, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পুলিশের উপর হামলার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের বগুড়া উত্তর জেলা সভাপতি মিজানুর রহমানসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপরজন হলেন একই কমিটির দপ্তর সম্পাদক সিরাজুল ইসলাম। বগুড়ার দুপচাঁচিয়া উপজেলা থেকে শুক্রবার তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে। দুপচাঁচিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) মোবারক হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বগুড়া শহরে পুলিশের উপর হামলার অভিযোগে দায়ের করা মামলার আসামি মিজানুর রহমান ও সিরাজুল ইসলামকে একটি মিছিলে যোগদানের আগের মুহূর্তে গ্রেপ্তার করা হয়। বগুড়া সদর থানার এসআই মাহমুদুল আলম বলেন, গত ২৬ জুন রাতে স্টেশন রোড়ে পুলিশের উপর শিবির নেতাকর্মীরা হামলা চালান। ওই ঘটনায় সদর থানার এএসআই বজলুর রশিদ বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/ডিডি/২০৪১ ঘ.