২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৯ শিবিরকর্মী গ্রেপ্তার

নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jul 2012, 03:39 PM

Updated : 24 Aug 2022, 11:43 AM

চট্টগ্রাম, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কাতালগঞ্জ এলাকা থেকে ইসলামী ছাত্র শিবিরের নয় কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে। এসময় তাদের কাছ থেকে বেশকিছু ব্যানার, পোস্টার ও লিফলেট জব্দ করা হয়। বেলা আড়াইটার দিকে নগরীর প্রবর্তক মোড় এলাকায় ছাত্রশিবির একটি ঝটিকা মিছিল বের করে। সিলেটে এমসি কলেজে সংঘর্ষের প্রতিবাদে এ মিছিল বের করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানায়, তখন পুলিশ বাধা দিলে শিবিরকর্মীরা ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। এসময় তারা এক শিবিরকর্মীকে আটক করলে অন্যরা তাকে ছাড়িয়ে নেয়। পাঁচলাইশ থানার ওসি আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিবিরকর্মীদের হামলায় মোস্তফা হোসেন নামে এক আনসরা সদস্য আহত হয়েছেন। এ ঘটনার পর কাতালগঞ্জ এলাকায় অভিযান চালিয়ে ১৩ শিবিরকর্মীকে আটক করা হয় জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে নয়জনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। এই ঘটনায় মামলা হচ্ছে বলেও জানান ওসি। আহত আনসার সদস্যকে দামপাড়া পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/২১৩৫ ঘ.