২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ছাত্রলীগের ২ গ্র“পে সংর্ঘষ, গাড়ি ভাংচুর

গরীর ওমর গণি এম ই এস কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে ছয় ছাত্রলীগকর্মী আহত হয়েছে। এর পর এক গ্র“প সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jul 2012, 08:00 AM

Updated : 24 Aug 2022, 11:42 AM

চট্টগ্রাম, জুলাই ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর ওমর গণি এম ই এস কলেজে ছাত্রলীগের দুই গ্র“পের সংঘর্ষে ছয় ছাত্রলীগকর্মী আহত হয়েছে। এর পর এক গ্র“প সড়ক অবরোধ করে গাড়ি ভাঙচুর করেছে। রোববার বেলা সাড়ে ১১টার দিকে কলেজ ক্যাম্পাসে ছাত্রলীগের ‘ওয়াসিম’ ও ‘বাচ্চু’ গ্র“পের মধ্যে এ সংঘর্ষ হয়। খুলশী থানার উপ পরিদর্শক (এসআই) ফররুখ আহমদ মিনহাজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রলীগের ওই দুই গ্র“পের কর্মীদের মধ্যে শনিবার কথা কাটাকাটি হয়। এর জের ধরে দুপুরের দিকে এ দুই গ্র“পের মধ্যে সংঘর্ষ বেধে যায়। আহতরা হলেন, সাইফুল ইসলাম (১৮), রিকু চৌধুরী (২০), মোহাম্মদ মালেক (১৯), সৌরভ (১৮), সাকিল আহমেদ (২১) ও ওমর ফারুক (২১)। তারা কলেজের প্রথম ও দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী। আহতরা সবাই চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন বলে পুলিশ জানিয়েছে। ‘ওয়াসিম’ গ্র“পের ওয়াসিম উদ্দিন চৌধুরী কলেজ ছাত্র সংসদের সহ-সভাপতি ও ‘বাচ্চু’ গ্র“পের আরসাদুল আলম বাচ্চু সাধারণ সম্পাদক। সংঘর্ষের পর দুপুর আড়াইটার দিকে কলেজ এলাকার জাকির হোসেন রোডে ‘ওয়াসিম’ গ্র“পের ছাত্রলীগ কর্মীরা চার-পাঁচটি গাড়ি ভাঙচুর করে। খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল লতিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হঠাৎ করে কিছু শিক্ষার্থী সড়কে গিয়ে কিছু গাড়ির কাঁচ ভাংচুর করে। এ ঘটনায় জড়িত দায়ে ছাত্রলীগকর্মী মোহাম্মদ শ্রীতাপকে (১৮) আটক করেছে পুলিশ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএইচ/এসইউ/১৭১৪ ঘ.