২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জোট গড়ছে সিপিবি-বাসদ

আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা বামপন্থী দুই দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নতুন জোট গড়ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 06:19 PM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা, জুলাই ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ এবং বিএনপি নেতৃত্বাধীন জোটের বাইরে থাকা বামপন্থী দুই দল বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ও বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) নতুন জোট গড়ছে। মঙ্গলবার সংবাদ সম্মেলনের মাধ্যমে এই বিষয়ে আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হবে বলে দুই দলের শীর্ষনেতারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। তারা বলেছেন, বাম ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাবেন তারা। সিপিবি সভাপতি মনজুরুল আহসান খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এটি জোট গঠনের দিকে এগিয়ে যাওয়ার একটি প্রক্রিয়া। দ্বিদলীয় মেরুকরণের বাইরে একটি বিকল্প রাজনৈতিক ধারা গড়ে তোলার লক্ষ্যকে সামনে রেখে বাসদের বাইরে বাংলাদেশের অন্যান্য বামশক্তির সঙ্গেও আমাদের আলোচনা চলছে।” “শুধু বামধারার রাজনৈতিক দলগুলোই নয় দেশপ্রেমিক ব্যক্তি কিংবা বিভিন্ন লিবারেল ফোর্সকেও যোগ দেওয়ার জন্য আমরা আহ্বান জানাব,” বলেন তিনি। বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, “জোট হিসাবে আত্মপ্রকাশের জন্য এখনি কোনো ফ্রন্টের নাম ঘোষণা করা হচ্ছে না। তবে জনগণের মধ্যে বিকল্প যে রাজনৈতিক শক্তি গড়ে তোলার আকাক্সক্ষা রয়েছে, সেখান থেকে একত্রিত হওয়ার জন্য আগামীকাল আমরা সমস্ত বামপন্থী এবং উদার গণতান্ত্রিক চেতনাসমৃদ্ধ ব্যক্তি ও দলগুলোর প্রতি আহ্বান জানোবো।” দ্বিদলীয় ব্যবস্থাকে অক্ষুুন্ন রেখে জনগণের প্রত্যাশিত বাংলাদেশ গড়া সম্ভবপর নয় মন্তব্য করে তিনি বলেন, “তাই আমাদের লক্ষ্য বিদ্যমান দ্বিদলীয় ব্যবস্থা এবং সামরিকতন্ত্রের বাইরে বামপন্থী, উদার গণতান্ত্রিক ও সাম্যাজ্যবাদ বিরোধী একটি শক্তি হিসাবে আত্মপ্রকাশ করা।” সিপিবি ও বাসদ বাম গণতান্ত্রিক ফ্রন্টে থাকলেও ওয়ার্কার্স পার্টিসহ কয়েকটি দল আওয়ামী লীগ নেতৃত্বাধীন জোটে যোগ দেওয়ার পর এই জোটটি নিষ্ক্রিয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএমআর/এমআই/০০১৬ ঘ.