২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কামারুজ্জামানের মামলায় সাক্ষ্য শুরু ১৫ জুলাই

একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য সূচনা বক্তব্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jul 2012, 10:55 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

ঢাকা , জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে যুদ্ধাপরাধের মামলায় অভিযুক্ত জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ কামারুজ্জামানের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের জন্য সূচনা বক্তব্য উপস্থাপন করেছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন। বিচারপতি এ টি এম ফজলে কবীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরুর জন্য ১৫ জুলাই দিন রেখেছে। ওইদিন আসামিপক্ষকে তাদের সাক্ষীর তালিকা জমা দিতে বলেছে আদালত। সোমবার সকালে আদালতের কার্যক্রম শুরুর পর প্রসিকিউটর একেএম সাইফুল ইসলাম, নূরজাহান বেগম মুক্তা ও রানা দাসগুপ্ত ৮১ পৃষ্ঠার সূচনা বক্তব্য পড়ে শোনান। এ সময় তারা মুক্তিযুদ্ধ চলাকালে কামারুজ্জামানের বিভিন্ন মানবতাবিরোধী কর্মকা-ের বিবরণ তুলে ধরেন। একাত্তরে হত্যা, গণহত্যা, নির্যাতন, দেশত্যাগে বাধ্য করাসহ মানবতাবিরোধী অপরাধের সাত ধরনের ঘটনায় গত ৪ জুন কামারুজ্জামানের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ট্রাইব্যুনাল। ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার একটি মামলায় ২০১০ সালের ২৯ জুলাই কামারুজ্জামানকে গ্রেপ্তার করার পর মানবতাবিরোধী অপরাধের মামলাতেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। চলতি বছর ৩১ জানুয়ারি তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যনাল-১। পরে মামলাটি দ্বিতীয় ট্রাইব্যুনালে স্থানান্তর করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/জেকে/১৬৫০ ঘ.