২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুবদলের ১০ নেতাকর্মী কারাগারে

শেরপুর শহরে গাড়ি ও দোকানপাট ভাংচুরের অভিযোগে দায়ের মামলায় শেরপুর জেলা যুবদলের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jul 2012, 10:49 AM

Updated : 24 Aug 2022, 11:39 AM

শেরপুর, জুলাই ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুর শহরে গাড়ি ও দোকানপাট ভাংচুরের অভিযোগে দায়ের মামলায় শেরপুর জেলা যুবদলের ১০ নেতাকর্মীকে কারাগারে পাঠিয়েছে আদালত। রোববার দুপুরে শেরপুরের অতিরিক্তি মুখ্য বিচারিক হাকিম আদালতে আসামিরা আত্মসমর্পণ করে জামিন চাইলে বিচারক মো. হাবিবুর রহমান সিদ্দিকী তা নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামিদের মধ্যে রয়েছেন জেলা যুবদলের আহ্বায়ক আকরামুজ্জামান রাহাত। অন্যদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। সংশ্লিষ্ট আদালতের পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল আজিজ মিয়া জানান, দ্রুত বিচার এক মামলায় গত ৩১ মে জেলা বিএনপির ৯ নেতাকর্মীর জামিন আবেদন নামঞ্জুর হলে ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা শহরের বিভিন্ন স্থানে হামলা চালিয়ে কয়েকটি গাড়ি ও দোকানপাট ভাংচুর করে। এ ঘটনায় শেরপুর সদর থানার উপ-পরিদর্শক নজরুল ইসলাম বাদী হয়ে ছাত্রদল ও যুবদলের ৩০ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/আরএ/১৬৪১ ঘ.