২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এলডিপির নতুন মহাসচিব রেদোয়ান আহমদ

লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমদকে দলের নতুন মহাসচিব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jun 2012, 09:35 AM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লিবারেল ডেমোক্রেটি পার্টির (এলডিপি) সভাপতিমণ্ডলীর সদস্য রেদোয়ান আহমদকে দলের নতুন মহাসচিব করা হয়েছে। একইসঙ্গে গত পাঁচ বছর ধরে দলটির মহাসচিবের দায়িত্ব পালন করে আসা অধ্যাপিকা জাহানারা বেগমকে নির্বাহী সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে। মঙ্গলবার এলডিপির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিগত জাতীয় কাউন্সিলে সর্বসম্মতিক্রমে নতুন কমিটি গঠনের জন্য এলডিপি সভাপতি অবরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের ওপর দায়িত্ব অর্পণ করা হয়। সেই দায়িত্ব বলে সভাপতি সাবেক মন্ত্রী অধ্যাপিকা জাহানারা বেগমকে নির্বাহী সভাপতি এবং সাবেক মন্ত্রী ড. রেদোয়ান আহমদকে মহাসচিব হিসেবে মনোনীত করেছেন। চলতি বছর মার্চে এলডিপির এই জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হয়। জামায়াতে ইসলামীর সঙ্গে জোট গঠন নিয়ে মতবিরোধের পর ২০০৬ সালের অক্টোবরে বিএনপি ছাড়েন অলি আহমদ। পরে তিনি এলডিপি গঠন করেন। প্রতিষ্ঠার সময় এ দলের মহাসচিব ছিলেন সাবেক বিএনপি নেতা অবসরপ্রাপ্ত মেজর আব্দুল মান্নান। ২০০৭ সালে জাহানারা বেগম ওই দায়িত্ব পান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/জেকে/১৫২৫ ঘ.