২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খালেদার সঙ্গে সৌদি বাদশাহর উপদেষ্টার বৈঠক

সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফ সোমবার জেদ্দায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jun 2012, 04:10 PM

Updated : 24 Aug 2022, 11:34 AM

ঢাকা, জুন ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সৌদি বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সউদের উপদেষ্টা ও সাবেক ডেপুটি স্পিকার ড. আবদুল্লাহ ওমর নাসিফ সোমবার জেদ্দায় বিরোধী দলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। বিকালে জেদ্দার কনফারেন্স প্যালেসে খালেদা জিয়ার স্যুটে তাদের মধ্যে বৈঠক হয়। এ সময় মুসলিম উম্মার কল্যাণ ও দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হয় বলে জেদ্দা থেকে পাঠানো এক ফ্যাক্স বার্তায় জানান বিরোধী দলীয় নেতার প্রেস সচিব মারুফ কামাল খান। বৈঠকে আবদুল্লাহ ওমর নাসিফের সঙ্গে ছিলেন ঢাকায় নিযুক্ত সাবেক সৌদি রাষ্ট্রদূত ড. আলী সাঈদ আল গামেদী ও আলী আহমেদ আবদুল ওহাব। স্বাস্থ্য পরীক্ষার জন্য বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গত শুক্রবার রাতে সৌদি আরব যান। সৌদি বাদশাহর আমন্ত্রিত অতিথি হিসেবে জেদ্দায় রাজকীয় কনফারেন্স প্যালেসে তিনি অবস্থান করছেন। যুবরাজের প্রতি শ্রদ্ধা নিবেদন প্রেস সচিব মারুফ কামাল খান জানান, রোববার সন্ধ্যায় মক্কায় মসজিদুল হারামে সৌদি যুবরাজ নায়েফ বিন আবদুল আজিজ আল সউদের নামাজে জানাজায় বিরোধী দলীয় নেতার পক্ষে একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধিদল অংশ নেয়। প্রতিনিধি দলে ছিলেন- সাবেক পররাষ্ট্র উপদেষ্টা রিয়াজ রহমান, সাবেক পররাষ্ট্র সচিব শমসের মবিন চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোসাদ্দেক আলী ও সৌদি আরবে খালেদা জিয়ার বিশেষ প্রতিনিধি এনামুল হক চৌধুরী। প্রতিনিধিদলটি সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স সাউদ আল ফয়সাল, প্রিন্স মিগরিন বিন আবদুল আজিজ, প্রিন্স তুর্কী বিন আবদুল আজিজ ও মক্কার গভর্নর প্রিন্স খালেফ আল ফয়সালের সঙ্গে সাক্ষাৎ করে বিরোধী দলীয় নেতার শোক ও সমবেদনা জানান। মারুফ কামাল খান আরো জানান, এর প্রত্যুত্তরে প্রিন্সরা বিরোধী দলীয় নেতাকে ধন্যবাদ জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এইচএ/২২০৫ ঘ.