২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাতক্ষীরার দেবহাটায় ১৪৪ ধারা জারি

বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে, একই স্থানে সমাবেশ ডাকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2012, 03:44 PM

Updated : 24 Aug 2022, 11:27 AM

সাতক্ষীরা, মে ৩১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে, একই স্থানে সমাবেশ ডাকায় সাতক্ষীরার দেবহাটা উপজেলায় ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত উপজেলার পারুলিয়া অডিটোরিয়াম ও আশপাশের এলাকায় ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাখাওয়াত হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, জিয়াউর রহমানের ৩১তম মৃত্যুবার্ষিকী ও ছাত্রনেতাদের পুনর্মিলন উপলক্ষে উপজেলা বিএনপি পারুলিয়া অডিটোরিয়ামে বিকালে এক আলোচনা সভার আয়োজন করে। একই স্থানে একই সময়ে আওয়ামী লীগও সমাবেশের ডাক দেয়। এ অবস্থায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটার আশঙ্কায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধ করে রাত ১০টা পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়েছে। দেবহাটা থানার ওসি কাজী দাউদ হোসেন জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এইচএ/২১৪০ ঘ.