গাইবান্ধা, মে ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গাইবান্ধা শহরে রোববার বিএনপি-জামায়াতের ১২ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিক্ষোভ মিছিলে অংশ নিতে জেলা বিএনপি কার্যালয়ে যাওয়ার পথে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
এরা হলেন নজরুল ইসলাম (৫৫), মোহাম্মদ আলী (৩৭), দছিজল হক (৫০), আজিজুল হক (৫০), আব্দুস সবুর (৩২), আলতাফ হোসেন (৫২), আব্দুল মজিদ (৪০), শাহ আলম (৪৮), আব্দুল মজিদ মিয়া (৩৫), আবু আসাদ মিঠু (৪২), জুয়েল মিয়া (৩৫) ও আব্দুল লতিফ (৩৮)।
এই ১২ জনের মধ্যে বিএনপি ও জামায়াতকর্মীর নাম পৃথকভাবে জানাতে পারেনি পুলিশ।
গাইবান্ধা সদর থানার ওসি মোস্তাফিজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৯ মে গাইবান্ধা শহরে বিএনপির মিছিলে পুলিশের বাধা দেওয়া নিয়ে দু’পক্ষের সংঘর্ষ হয়।
ওই ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে, বলেন ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২০৪৬ ঘ.
bdnews24