২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গদি দখলের জন্য শ্রমিকদের এখন ব্যবহার করা হচ্ছে’

বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ভোটের রাজনীতি আর গদি দখলের জন্য শ্রমিকদের ব্যবহার করছে শাসক শ্রেণী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 May 2012, 04:32 PM

Updated : 24 Aug 2022, 11:16 AM

নারায়ণগঞ্জ, মে ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেছেন, ভোটের রাজনীতি আর গদি দখলের জন্য শ্রমিকদের ব্যবহার করছে শাসক শ্রেণী। মে দিবসে মঙ্গলবার নারায়ণগঞ্জ শহরের দুই নম্বর রেলগেইট এলাকায় জেলা শ্রমিক কর্মচারী সংগ্রাম পরিষদ আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি একথা বলেন। খালেকুজ্জামান বলেন, তিনি বলেন, “আওয়ামী লীগ ও বিএনপি জনগণের সামনে প্রমাণিত। এরা বড় দল, কিন্তু জনগণের পক্ষের দল নয়। তারা ক্ষমতায় গিয়ে মালিকদের পক্ষে আইন প্রণয়ন করছে এবং শ্রমিকদের অধিকার ধ্বংস করার নীল নকশা বাস্তবায়ন করে চলছে।” সমাবেশে বিকল্প বাম গণতান্ত্রিক শক্তির ঐক্য গড়ে তোলার আহ্বানও জানান তিনি। সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নেতা মাহমুদ হোসেনের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আনিসুর রহমান মল্লিক, সিপিবির কেন্দ্রীয় নেতা রুহিন হোসেন প্রিন্স, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, বাংলাদেশ টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি মাহবুবুর রহমান ইসমাইল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এইচএএইচ/২২৩৩ ঘ.