ঢাকা, এপ্রিল ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেখ হাসিনার অনুপস্থিতে আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব পালন করবেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য সৈয়দা সাজেদা চৌধুরী।
শুক্রবার আওয়ামী লীগের উপ-দপ্তর সম্পাদক মৃণাল কান্তি দাস বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন বিষয়ক সম্মেলনে (আঙ্কটাড) যোগ দিতে চার দিনের রাষ্ট্রীয় সফরে শুক্রবার সকালে কাতার গেছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা।
সফর শেষে আগামী ২৪ এপ্রিল শেখ হাসিনার দেশে ফেরার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসআই/এমআই/২০৫৮ ঘ.
bdnews24