২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেটে ছাত্রদল কর্মী খুন

সিলেট নগরীর উপশহর এলাকায় ছাত্রদলের এক কর্মীকে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Mar 2012, 08:07 AM

Updated : 24 Aug 2022, 11:02 AM

সিলেট, মার্চ ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিলেট নগরীর উপশহর এলাকায় ছাত্রদলের এক কর্মীকে ছুরি মেরে হত্যা করেছে অজ্ঞাতপরিচয় সন্ত্রাসীরা। নিহত মাহমুদ হোসেন হুসেন শওকত (২৮) নগরীর বাদাম বাগিচা এলাকার তজম্মুল হোসেনের ছেলে। তিনি সিলেট জেলা ছাত্রদলের সহ সাধারণ সম্পাদক ইফতেখার হোসেন দিনারের সহযোগী হিসাবে পরিচিত ছিলেন। শাহপরাণ থানার ওসি এনামুল মনোয়ার জানান, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে উপশহর এলাকায় হামলার শিকার হন শওকত। হাসপাতালে নেওয়ার পর চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। লাশের সুরতহাল প্রতিবেদনের বরাত দিয়ে উপ-পরিদর্শক আব্দুল আউয়াল চৌধুরী জানান, শওকতের শরীরে ধারালো অস্ত্রের ১৪টি আঘাতের চিহ্ন রয়েছে। এর মধ্যে বুকের বাম পাশে একটি আঘাত অনেকটাই গভীর। ওসি এনামুল মনোয়ার বলেন, “অভ্যন্তরীণ কোন্দলের জের ধরে শওকত খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছি আমরা।” পুলিশ এই হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্ট চালাচ্ছে বলে উল্লেখ করেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/জেকে/১৪০০ ঘ.