২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসূচি ঠিক করতে বৈঠক করেছেন খালেদা

আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Mar 2012, 04:01 PM

Updated : 24 Aug 2022, 10:56 AM

ঢাক, মার্চ ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর টকম)- আন্দোলনের নতুন কর্মসূচি চূড়ান্ত করতে দলের সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া। তার গুলশান কার্যালয়ে বৃহস্পতিবার রাত ৯টা ৪৫ মিনিটে বৈঠক শুরু হয়ে এ বৈঠক চলে রাত ১২টা ২০ মিনিট পর্যন্ত। তবে বৈঠক শেষে বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে বিএনপি নেতারা কোনো কথা বলেননি। অবশ্য বৈঠক শুরুর আগে খালেদার প্রেস সচিব মারুফ কামাল খান বলেছিলেন, এতে আগামী ১২ মার্চ রাজধানীতে বিএনপির মহাসমাবেশের প্রস্তুতি ও নতুন কর্মসূচি নিয়ে আলোচনা হবে। এছাড়া চার দলীয় জোট স¤প্রসারণের লক্ষ্যে প্রণীত খসড়া ঘোষণাপত্র নিয়েও আলোচনা হওয়ার কথা বৈঠকে। খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে স্থায়ী কমিটির সদস্য আর এ গনি, খন্দকার মোশাররফ হোসেন, মওদুদ আহমদ, মাহবুবুর রহমান, তরিকুল ইসলাম, এম কে আনোয়ার, জমির উদ্দিন সরকার, আ স ম হান্নান শাহ, রফিকুল ইসলাম মিয়া, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, আবদুল মঈন খান ও ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত ছিলেন। বুধবার চারদলীয় জোটের সদস্য, সমমনা ১০ দল ও লিবারেল ডেমোক্রেটিক পার্টির সদস্যদের সঙ্গে খালেদা বৈঠকের পর জানানো হয়েছিল রাজধানীর ওই মহাসমাবেশে জোট স¤প্রসারণের ঘোষণা আসবে। ‘নির্দলয় নিরপেক্ষ’ সরকারের অধীনে আগামী সংসদ নির্বাচন অনুষ্ঠানের দাবিতে ১২ মার্চ নয়া পল্টনে নিজেদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে মহাসমাবেশ করবে বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/০০৪৬ ঘ.