২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ইসির সামনে কঠিন সময়: সাখাওয়াত

নতুন নির্বাচন কমিশনকে অনেক কঠিন সময়ের মোকাবিলা করতে হবে বলে মনে করেন সদ্যসাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 03:48 PM

Updated : 24 Aug 2022, 10:48 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নতুন নির্বাচন কমিশনকে অনেক কঠিন সময়ের মোকাবিলা করতে হবে বলে মনে করেন সদ্যসাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেন। রোববার রাজধানীতে এক গোলটেবিল আলোচনায় তিনি এ মন্তব্য করেন। সাখাওয়াত বলেন, “আগামী দুই বছরে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি কি হবে তা বলা মুশকিল। নবগঠিত নির্বাচন কমিশনকে অনেক কঠিন সময়ের মোকাবিলা করতে হবে।” গত ১৪ ফেব্র“য়ারি নির্বাচন কমিশনার হিসেবে সাখাওয়াত হোসেনের মেয়াদ শেষ হয়। এর আগে ৯ ফেব্র“য়ারি প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা ও অপর কমিশনার মুহাম্মদ ছহুল হোসাইানের মেয়াদ শেষের দিনই শপথ নেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব আহমেদসহ চার কমিশনার। বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনস্টিটিউটের গুলশান কার্যালয়ে ‘ফলপ্রসূ গণতন্ত্র: নির্বাচনের ভূমিকা’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনায় উপস্থিত ঢাকায় নিযুক্ত জার্মান রাষ্ট্রদূত হোলগার মিখাইল বলেন, “বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর উচিত নিজ নিজ দায়িত্ব পালন করা। এক্ষেত্রে জার্মানি সহায়তা দিতে পারে।” ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাজমুল আহসান কলিমুল্লাহ ও জার্মানির হামবোল্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষক উল্ফগ্যাং মের্কেল বৈঠকে তাদের প্রবন্ধ উপস্থাপন করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/আরআরডি/এএল/২১৪১ ঘ.