২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রাম আ. লীগে আর বিভেদ থাকবে না: বাবু

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Feb 2012, 11:55 AM

Updated : 24 Aug 2022, 10:49 AM

চট্টগ্রাম, ফেব্রুয়ারি ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য আখতারুজ্জামান চৌধুরী বাবু বলেছেন, চট্টগ্রামে আওয়ামী লীগের নেতাদের মধ্যে আর কোনো বিভেদ থাকবে না। বাবু রোববার বলেন, “চট্টগ্রাম নগরে আওয়ামী লীগ নেতাদের মধ্যে বিভেদ নেই তা বলব না। বড় দল, কারণে অকারণে ভুল বোঝাবুঝি হয়েছে। এখন তা নিরসনের পথে।” চট্টগ্রাম নগরীর একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়ে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। নিজেদের গ্রুপিংয়ের কথা এখন আর কেউ চিন্তা করছে না মন্তব্য করে আওয়ামী লীগের চট্টগ্রাম অঞ্চলের জ্যেষ্ঠ এ নেতা বলেন, “এখন সবাই সরকারের নির্বাচনী প্রতিশ্র“তি বাস্তবায়নের জন্য এক সঙ্গে কাজ করবে।” চট্টগ্রাম নগর আওয়ামী লীগে সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সঙ্গে সাংসদ ও সহ-সভাপতি নুরুল ইসলাম বিএসসি এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ডা. আফসারুল আমীনের দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। দুই পক্ষ আলাদাভাবে দলীয় ও জাতীয় দিবস ও কর্মসূচিগুলো পৃথকভাবে পালনও করেছে নগর আওয়ামী লীগের ব্যানারে। সা¤প্রতিক সময়ে দুই পক্ষই ঐক্যের কথা বলে এলেও তার প্রতিফলন মাঠের রাজনীতিতে পড়েনি। সর্বশেষ গত ১৬ ফেব্রুয়ারি নগরীর মুসলিম হলে আখতারুজ্জামান বাবুর সংবর্ধনা অনুষ্ঠানে নগর কমিটির বিবদমান দুই পেক্ষর নেতারা এক মঞ্চে বসে ঐক্যের ডাক দেন। চলতি মাসে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য হওয়ার পর চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান চৌধুরী চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে এ মত বিনিময় করেন। মত বিনিময় সভায় আখতারুজ্জামান চৌধুরী বাবু দেশের আইন-শৃঙ্খলা ও অর্থনৈতিক পরিস্থিতি আগের চেয়ে অনেক ভাল বলে দাবি করেন। সভায় চট্টগ্রাম উত্তর, দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক ও স্থানীয় কয়েকজন সাংসদ উপস্থিত থাকলেও নগর আওয়ামী লীগ সভাপতি মহিউদ্দিন চৌধুরী ও গণশিক্ষামন্ত্রী আফসারুল আমীন উপস্থিত ছিলেন না। নগর কমিটির মহিউদ্দিনের পক্ষে ছিলেন সাধারণ সম্পাদক কাজী ইনামুল হক দানু। চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, সাংসদ নুরুল ইসলাম বিএসসি, এমএ লতিফ, শামসুল হক চৌধুরী, চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম জেলা পরিষদ প্রশাসক এমএ সালাম, সিডিএ চেয়ারম্যান আবদুচ ছালাম, ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোছলেম উদ্দিন আহমদ মত বিনিময় সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/১৭৫৪ ঘ.