চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রাম সিটি মেয়র এম মনজুর আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে করা জিডি প্রত্যাহারের দাবি জানিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের ৫১ ওয়ার্ড কাউন্সিলর।
আগামী সাত দিনের মধ্যে জিডি প্রত্যাহারের দাবি জানিয়ে বুধবার বিভিন্ন সংবাদপত্র কার্যারয়ে একটি বিবৃতি পাঠান তারা।
বিবৃতিতে মেয়রের বিরুদ্ধে ‘মিথ্যা’ তথ্য দিয়ে ডবলমুরিং থানায় মীর ইফতেখার উদ্দিন নামে ব্যবসায়ীর করা জিডি প্রত্যাহার করা না হলে কলম বিরতিতে যাবার ঘোষণা দেন কাউন্সিলররা।
প্যানেল মেয়র ও ২০ নম্বর দেওয়ান বাজার ওয়ার্ড কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনী এবং বিএনপিপন্থী কাউন্সিলর নিয়াজ মোহাম্মদ খানের পাঠানো এ বিবৃতিতে বলা হয়, “গত বছর ৮ সেপ্টেম্বর অসাধু ব্যক্তি মীর ইফতেখার আদালতে মেয়র মোহাম্মদ মনজুর আলম ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ দায়ের করেছিলেন।”
ওয়ার্ড কাউন্সিলররা বিবৃতিতে মীর ইফতেখার ‘সীমা লঙ্ঘন’ করেছেন মন্তব্য করে তার ‘দৃষ্টান্তমূলক’ শাস্তি দাবি করেন।
বিবৃতিতে ১০ জন মহিলা কাউন্সিলর ও ৪১ জন পুরুষ কাউন্সিলরের নাম উল্লেখ করা হয়।
এরা হলেন- প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, জোবাইরা নার্গিস খান চৌধুরী ও চৌধুরী হাসান মাহমুদ হাসনী, কাউন্সিলর মোহাম্মদ শাহজাহান, ফরিদ আহমদ চৌধুরী, মো. শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, মোহাম্মদ আজম, হাসান লিটন, এসএম ইকবাল হোসেন, শামসুজ্জামান হেলালী, আবদুস সাত্তার সেলিম, নিছার উদ্দিন আহমেদ, মোরশেদ আকতার চৌধুরী, বাবুল হক, মাহফুজুল আলম, এএফ কবির আহমদ মানিক, গিয়াস উদ্দিন, সাইয়েদ গোলাম হায়দার মিন্টু, একেএম জাফরুল ইসলাম, মোহাম্মদ তৈয়ব, ইয়াছিন চৌধুরী, বিজয় কুমার চৌধুরী, আবদুল মালেক, নিয়াজ মোহাম্মদ খান, সিরাজুল ইসলাম, আবদুস সবুর লিটন, মোহাম্মদ সেকান্দর, নজরুল ইসলাম বাহাদুর, শহীদুল ইসলাম, জহির আহমদ চৌধুরী, দিদারুর রহমান, জহর লাল হাজারী, জহিরুল আলম দোভাষ, মোহাম্মদ ইসমাইল, হাজী নুরুল হক, মো. জাহাঙ্গীর আলম, হাসান মুরাদ, গোলাম মোহাম্মদ চৌধুরী, সরফরাজ কাদের, আবদুল বারেক, মো. নুরুল আবছার, মহিলা কাউন্সিলর ফেরদৌস বেগম মুন্নী, জাহানারা বেগম, আনজুমান আরা বেগম, রেখা আলম চৌধুরী, সৈয়দা রেহানা বেগম রানু, ফেরদৌস আরা, আফরোজা কালাম, লুৎফুন্নেছা দোভাষ বেবী ও শাহানুর বেগম।
রোববার গভীর রাতে মীর ইফতেখার উদ্দিন ডবলমুরিং থানায় মেয়র ও তার তিন ছেলে, মেয়রের বড় ভাই ও তার দুই ছেলেসহ ১০ জনের নাম উল্লেখ করে তাদের বিরুদ্ধে একটি জিডি করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২০১২ ঘ.
bdnews24