চট্টগ্রাম, ফেব্র“য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে, এই সন্দেহে চট্টগ্রাম আদালত প্রাঙ্গণ থেকে ইসলামী ছাত্রশিবিরের নয় জন কর্মীকে আটক করেছে পুলিশ।
জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীকে বুধবার চট্টগ্রামের আদালতে হাজির করা হয়েছে।
এজন্য জামায়াত-শিবিরের অনেক নেতা-কর্মী সকাল থেকেই আদালত এলাকায় অবস্থান নেন। এর মধ্য থেকেই পুলিশ নয় জনকে আটক করে।
চট্টগ্রাম মহানগর পুলিশের কোতোয়ালি অঞ্চলের সহকারী কমিশনার আল মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত প্রাঙ্গণে বিশৃঙ্খলা সৃষ্টি চালাতে পারে, এ সন্দেহে তাদের আটক করা হয়েছে।
সুনির্দিষ্ট অভিযোগে এদের গ্রেপ্তার দেখানো হচ্ছে কি না- জানতে চাইলে তিনি বলেন, যাচাই-বাছাই করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১২১৬ ঘ.
bdnews24