২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ৫ মার্চ

একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন রাখা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2012, 10:58 AM

Updated : 24 Aug 2022, 10:46 AM

ঢাকা, ফেব্র“য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে জামায়াতে ইসলামীর আমির মতিউর রহমান নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির জন্য ৫ মার্চ দিন রাখা হয়েছে। একই অভিযোগের মামলা থেকে বিএনপি নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরীকে অব্যাহতি দেওয়ার একটি আবেদনের ওপর ২২ ফেব্র“য়ারি আবার শুনানি শুরু হবে। বিচারপতি নিজামুল হকের নেতৃত্বে তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সোমবার এ আদেশ দেয়। এছাড়া জামায়াতে ইসলামীর নায়েবে আমীর দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে যুুদ্ধাপরাধের মামলার ২৫তম সাক্ষী এদিন জবনবন্দি দেওয়ার পর তাকে জেরা করেছেন আসামির আইনজীবীরা। মতিউর রহমান নিজামী রোববার নিজামীর মামলায় অভিযোগ গঠনের শুনানির নির্ধারিত দিনে তার আইনজীবীরা ট্রাইব্যুনালকে জানান, প্রসিকিউশনের দেওয়া কয়েক হাজার পৃষ্ঠার অভিযোগের নথি তারা পড়ে শেষ করতে পারেননি। এর মধ্যে লেখা ৪১৬টি পৃষ্ঠা একেবারেই পড়া যাচ্ছে না। তাছাড়া স¤প্রতি নিজামীর চোখের ছানি কাটায় তিনি এসব অভিযোগ নিজে পড়ে দেখতে পারেননি বলেও আইনজীবীরা জানান। এই পরিস্থিতিতে প্রস্তুতি ‘যথাযথ’ না হওয়ায় অভিযোগ গঠনের শুনানির জন্য আরো চার সপ্তাহ সময় চান তারা। সোমবার এ বিষয়ে ট্রাইব্যুনালের আদেশে বলা হয়, নিজামীর বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হবে ৫ মার্চ। এর আগে নথিপত্রের সেই ৪১৬ পৃষ্ঠা পাঠের যোগ্য করে ২২ ফেব্র“য়ারির মধ্যে আদালতের নিবন্ধকের দপ্তরে সরবরাহ করতে হবে। ২৩ ফেব্র“য়ারি নথিগুলো সংগ্রহ করবে আসামিপক্ষ। প্রসিকিউশন গত ১১ ডিসেম্বর নিজামীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ ট্রাইব্যুনালে উপস্থাপন করে। এতে মুক্তিযুদ্ধ চলাকালে হত্যা, খুন, ধর্ষণ, অগ্নিসংযোগসহ বিভিন্ন মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয় জামায়াত আমিরের বিরুদ্ধে। ট্রাইব্যুনাল গত ৯ জানুয়ারি এ অভিযোগ আমলে নেয়। সালাউদ্দিন কাদের চৌধুরী এই বিএনপি নেতার আইনজীবী এএইচএন আহসানুল হক তার মক্কেলকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার একটি আবেদন পুনর্বিবেচনার অনুরোধ জানানোয় ২২ ফেব্র“য়ারি এ বিষয়ে শুনানি শুরুর দিন রেখেছেন ট্রাইব্যুনালের প্রধান নিজামুল হক। আহসানুল হক আরেক আবেদনে ট্রাইব্যুনালকে বলেন, সালাউদ্দিন কাদের গাজীপুরের কাশিমপুর-২ কারাগারে নিরাপদ বোধ করছেন না। ওই কারাগারে আগে তার ওপর নির্যাতন চালানো হয়েছিল। উভয়পক্ষের শুনানি শেষে ট্রাইব্যুনাল প্রধান বলেন, কারাগার পরিবর্তনের বিষয়ে আদালতের কিছু বলা নেই। তবে কারাগারে সত্যিই নির্যাতন বা নিয়ম লঙ্ঘরের কোনো ঘটনা ঘটেছিল কি-না, তা খতিয়ে দেখতে প্রসিকিউশনকে নির্দেশ দেন তিনি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরীর বিরুদ্ধে ২০১০ সালের ২৬ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মামলা হয়। ১৯ ডিসেম্বর যুদ্ধাপরাধের অভিযোগেও তাকে গ্রেপ্তার দেখানো হয়। একাত্তরে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে গত ৪ অক্টোবর এই সংসদ সদস্যের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন জমা দেয় ট্রাইব্যুনালের তদন্ত দল। দেলাওয়ার হোসাইন সাঈদী জামায়াতের নায়েবে আমীর সাঈদীর বিরুদ্ধে যুদ্ধাপরাধের মামলায় সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেন প্রসিকিউশনের ২৫তম সাক্ষী মোবারক হোসেন (৪৭)। বাংলা একাডেমীর প্রধান লাইব্রেরিয়ান মোবারক আদালতকে জানান, ১৯৭০ থেকে ১৯৭২ এর মধ্যে প্রকাশিত ইত্তেফাক, দৈনিক আজাদ, পূর্বদেশ, পাকিস্তান, ডন এবং জামায়াতে ইসলামীর মুখপত্র দৈনিক সংগ্রামের কয়েকটি কপি তার কাছ থেকে নিয়েই প্রসিকিউশন সিজার লিস্টে যুক্ত করেছে। আসামি পক্ষের আইনজীবী মঞ্জুর আহসান আনসারী সংক্ষিপ্ত জেরায় মোবারককে বলেন, পত্রিকার যে প্রতিবেদনগুলো ট্রাইব্যুনালে উপস্থাপন করা হয়েছে, তার কোনোটির শিরোনামেই সাঈদীর নাম নেই। জবাবে মোবারক হোসেন বিষয়টি স্বীকার করেন। ২০১০ সালের ২৯ জুন গ্রেপ্তার করা হয় সাবেক সংসদ সদস্য সাঈদীকে। চলতি বছর ১৪ জুলাই তার বিরুদ্ধে অভিযোগ আমলে নেয় ট্রাইব্যুনাল। গত ৩ অক্টোবর প্রথম ব্যক্তি হিসেবে এ ট্রাইব্যুনালে সাঈদীর বিরুদ্ধে অভিযোগ গঠন হয়। একাত্তরে পিরোজপুরে হত্যা, লুণ্ঠন, নির্যাতনসহ মানবতাবিরোধী ২০টি অপরাধে এ আদালতে সাঈদীর বিচার চলছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/টিএ/কিউএইচ/জেকে/২০২০ ঘ.