২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে নতুন জামায়াত গঠন করুন: হানিফ

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে নতুন জামায়াতে ইসলামী গঠনের আহ্বান জানিয়েছেন। ভিডিও

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2012, 12:57 PM

Updated : 24 Aug 2022, 10:45 AM

কুষ্টিয়া, ফেব্র“য়ারি ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ যুদ্ধাপরাধীদের বাদ দিয়ে নতুন জামায়াতে ইসলামী গঠনের আহ্বান জানিয়েছেন। শনিবার দুপুরে কুষ্টিয়া শিল্পকলা একাডেমি চত্বরে এক সমাবেশে হানিফ বলেন, “বর্তমানে যারা ৪০ বছরের নিচে বা ৭১ সালে যাদের বয়স ১০ বছরের নিচে ছিল তারা তো যুদ্ধাপরাধী নয়। “তারা কেন যুদ্ধাপরাধের কলঙ্ক ঘাড়ে নিতে যাবে।” এ প্রজন্মের জামায়াত নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “যুদ্ধাপরাধীদের ত্যাগ করে নতুন ধারার জামায়াত গঠন করুন, নইলে প্রগতিশীল রাজনীতিতে যোগ দিন।” কুষ্টিয়া জেলা প্রশাসক বনমালী ভৌমিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এম আলীউদ্দিন, অতিরিক্ত সচিব একরামূল হক, কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর, পুলিশ সুপার মফিজ উদ্দিন আহম্মেদসহ অন্যরা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমএইচপি/জিএনএ/১৮৫৩ ঘ.