২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংক্ষিপ্ত তালিকা করেছে সার্চ কমিটি

পরবর্তী নির্বাচন কমিশনারদের নামের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Feb 2012, 01:47 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরবর্তী নির্বাচন কমিশনারদের নামের সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করেছে সার্চ কমিটি। ইতিমধ্যে পাওয়া নাম কমিটির বৃহস্পতিবারের সভায় বিবেচনা করে এ তালিকা প্রস্তুত করা হয় বলে মন্ত্রিপরিষদ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সুপ্রিম কোর্ট ভবনের জাজেস লাউঞ্জে কমিটির চতুর্থ সভায় সদস্যরা ‘স্বীয় বিবেচনায়’ প্রস্তাবিত নামগুলো বিবেচনা করেন। কমিটির পরবর্তী সভা হবে আগামী ৬ ফেব্র“য়ারি। রাষ্ট্রপতি গঠিত এই সার্চ কমিটিকে গত মঙ্গলবার বিকাল পর্যন্ত নামের তালিকা দেওয়ার জন্য সময় পেয়েছিল রাজনৈতিক দলগুলো। পরবর্তী নির্বাচন কমিশনারদের জন্য নামের প্রস্তাব পাওয়া গেছে জানিয়ে সেদিন সন্ধ্যায় কমিটি বলেছিল, সদস্যরা সংক্ষিপ্ত তালিকা তৈরির কাজ করছেন। আওয়ামী লীগ, ওয়ার্কার্স পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) সার্চ কমিটিতে নাম প্রস্তাব করেছে বলে ইতিমধ্যে জানিয়েছে। তবে মহাজোট শরিক জাতীয় পার্টি এবং প্রধান বিরোধী দল বিএনপি নেতৃত্বাধীন চার দলীয় জোট কোনো নাম প্রস্তাব করেনি। সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার হিসেবে প্রতিটি পদের বিপরীতে দুজনের নাম প্রস্তাব করবে রাষ্ট্রপতির কাছে। সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতি নির্বাচন কমিশন গঠন করবেন। এটিএম শামসুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের মাঝামাঝি। এ প্রেক্ষিতে নতুন কমিশন গঠনে মত নিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ করার পর স¤প্রতি সার্চ কমিটি গঠন করেন রাষ্ট্রপতি। চার সদস্যের এই কমিটির প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। অন্য তিন সদস্য হলেন হাই কোর্ট বিভাগের বিচারক মো. নূরুজ্জামান, মহাহিসাব নিরীক্ষক আহমেদ আতাউল হাকিম ও সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান এটি আহমেদুল হক চৌধুরী। সাংাবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের সিদ্ধান্তের আগে নির্বাচন কমিশন পুনর্গঠন হলে নাম প্রস্তাব করবে না বলে রাষ্ট্রপতির সংলাপেই জানিয়েছিল বিএনপি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/পিডি/১৯৫৫ ঘ.