২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শামসুল হুদাকে মানবে না বিএনপি

দলটির এক শীর্ষনেতা দাবি করেছেন, বিএনপিকে ‘বিভক্ত’ করার কর্মকাণ্ডের সঙ্গে প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদা সরাসরি ‘যুক্ত’ ছিলেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2012, 01:05 PM

Updated : 24 Aug 2022, 10:42 AM

ঢাকা, ফেব্র“য়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মওদুদ আহমদ বলেছেন, বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এটিএম শামসুল হুদাকে পুনঃনিয়োগ দেওয়া হলে বিএনপি তা মানবে না। সার্চ কমিটি করে নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনের প্রক্রিয়াকে ‘অসাংবিধানিক’ অভিহিত করে বুধবার এক আলোচনা সভায় এ কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ। সার্চ কমিটিতে আওয়ামী লীগের পাঠানো নামের তালিকায় বর্তমান প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) শামসুল হুদার নামও আছে ‘শুনেছেন’ উল্লেখ করে এই সাবেক আইনমন্ত্রী বলেন, “আমরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, এই ব্যক্তিকে পুনঃনিয়োগ দেওয়া হলে তা আমরা প্রত্যাখান করব।” “কারণ তিনি নিরপেক্ষ নন, সরকারের লেজুড়বৃত্তি করেছেন।” “বিএনপিকে বিভক্ত করার কর্মকাণ্ডের সঙ্গে তিনি সরাসরি যুক্ত ছিলেন। মইনুদ্দীন-ফখরুদ্দীনের অবৈধ সরকারের এজেন্ট ছিলেন তিনি।” মওদুদ কথা বলছিলেন জাতীয় প্রেস ক্লাবে ভাসানী ফ্রন্টের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়। ২০০৭ সালে ক্ষমতায় আসা সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত শামসুল হুদার নেতৃত্বাধীন ইসির মেয়াদ শেষ হচ্ছে চলতি মাসের মাঝামাঝি। এ প্রেক্ষিতে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার পর নতুন ইসি গঠনে স¤প্রতি সার্চ কমিটি করেন রাষ্ট্রপতি। কমিটি কিছু নামের প্রস্তাব পেয়েছে বলে মঙ্গলবার জানান কমিটি প্রধান আপিল বিভাগের বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। আওয়ামী লীগ ও ওয়ার্কার্স পার্টি সার্চ কমিটিতে নাম পাঠালেও মহাজোটের আরেক শরিক জাতীয় পার্টি কোনো নাম দেয়নি। অন্যদিকে প্রধান বিরোধী দল বিএনপি রাষ্ট্রপতির সঙ্গে আলোচনাতেই বলে এসেছিল, গত জুনে সাংবিধানিকভাবে বাতিল হওয়া তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের সিদ্ধান্তের আগে ইসি পুনর্গঠন তারা মানবে না। অর্থনীতি সরকারের ‘ভুল নীতির’ কারণে দেশের অর্থনীতিতে সংকট সৃষ্টি হয়েছে মন্তব্য করে মওদুদ বলেন, “চরম ব্যর্থতার কারণে মহাজোট সরকার আজ দিশেহারা ও অস্থির হয়ে পড়েছে। দ্রব্যমূল্য, আইনশৃঙ্খলা, পুঁজিবাজার কোনোটিই তারা নিয়ন্ত্রণ করতে পারেনি। একের পর এক সরকার ভুল করে যাচ্ছে। কারণ তারা দিগি¦দিক শূন্য হয়ে গেছে।” “যতদিন এই সরকার ক্ষমতায় থাকবে, পুঁজিবাজারের দরপতন হবেই। সরকারের মদদপুষ্ট লোকজন এই দরপতনের সঙ্গে জড়িত।” দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক প্রতিদিনই নামছে সর্বনিু অবস্থানে। বুধবার লেনদেন শেষে ডিএসই সূচক গতদিনের চেয়ে ২৬৬ পয়েন্ট কমে ৩ হাজার ৮৮৭ পয়েন্টে দাঁড়ায় যা ২০১০ সালের ডিসেম্বরে দরপতন শুরু হওয়ার পর সর্বনিু। এর আগে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাধারণ সূচক চার হাজার পয়েন্টের নিচে ছিল ২০০৯ সালের ১৫ নভেম্বর। ব্যাংকের সুদের হার নির্ধারণের নতুন নীতিমালারও সমালোচনা করে মওদুদ বলেন, “এর ফলে ব্যাংকগুলোতে তারল্য সংকট দেখা দিয়েছে। নতুন এলসি খুলতে পারবে না ব্যবসায়ীরা। বিনিয়োগও কমে গেছে।” ভোক্তা ও এসএমই ছাড়া অন্য যে কোনো খাতে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের সুদের হার ও আমানতের সুদ হারের মধ্যে ব্যবধান (¯েপ্রড) কোনো অবস্থাতেই ৫ শতাংশের বেশি হতে পারবে না বলে গত ২২ জানুয়ারি নির্দেশ দেয় কেন্দ্রীয় ব্যাংক। রোববার বিএনপির গণমিছিলে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ক্ষোভ প্রকাশ করেন মওদুদ। রোববার গণমিছিলে লক্ষীপুর ও চাঁদপুরে মোট চার জন পুলিশের গুলিতে নিহত হয়। সোমবার রাজশাহীতে গণমিছিলে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে জামায়াতের একজন কর্মী নিহত হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/পিডি/১৯০১ ঘ.