২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে বিএনপির সংঘর্ষ: ১৭ নেতাকর্মী রিমান্ডে

শেরপুরে ১৮ দলের জনসভায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Oct 2012, 12:42 PM

Updated : 24 Aug 2022, 12:15 PM

শেরপুর, অক্টোবর ০২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শেরপুরে ১৮ দলের জনসভায় সংঘর্ষের ঘটনায় বিএনপির ১৭ নেতাকর্মীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয়ার আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার শেরপুরের মুখ্য বিচার বিভাগীয় হাকিম মো. সেলিম মিয়া তাদের এক দিনের হেফাজত (রিমান্ড) মঞ্জুর করেন বলে পুলিশ জানিয়েছে। রোববার শহরের খরমপুরে ১৮ দলের একটি জনসভায় হামলা, গুলিবর্ষণ ও ভাংচুরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির দু’গ্র“পের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হয়। এ ঘটনায় এক গ্র“পের ৩৮ নেতাকর্মীকে আসামি করে সোমবার একটি মামলা করেন অপর গ্র“পের বিএনপিকর্মী মো. জহিরুল হক। একইদিন পুলিশের কাজে বাধা এবং পুলিশকে মারধর করার ঘটনায় শেরপুর সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আনছান আলী বাদী হয়ে ৪৫ বিএনপি নেতাকর্মীকে আসামি করে আরেকটি মামলা করেন। দু’টি মামলায় ১৭ বিএনপি নেতাকর্মীকে সোমবার গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার দুপুরে তাদেরকে আদালতে হাজির করে পুলিশ সাত দিনের রিমান্ড চাইলে আদালত তাদের একদিনের রিমান্ড মঞ্জুর করেন বলে জানান সদর থানার ওসি মো. আকরাম হোসেন। গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন মো. আব্দুল মোতালেব, মুক্তার আলী, আজিজুল হক, মো. সাইফুল ইসলাম, রফিকুল ইসলাম, এনায়েত হোসেন, মো. নুরুজ্জামান কনক, হাবিবুর রহমান কালু, মো. তারা মিয়া, মো. কালাম, তারিকুল, মো. আমির আলী, এমরান আলী, বেলায়েত হোসেন, কালাচান হাকিম, মো. শওকত হোসেন ও রেজাউল করিম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/১৮৩২ ঘ.