২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বিএনপির গণমিছিল

আগের দিন পুলিশের নিষেধ থাকলেও সোমবার কোনো ধরনের বাধা ছাড়াই চট্টগ্রামে গণমিছিল করেছে বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 30 Jan 2012, 02:34 PM

Updated : 24 Aug 2022, 10:41 AM

চট্টগ্রাম, জানুয়ারি ৩০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগের দিন পুলিশের নিষেধ থাকলেও সোমবার কোনো ধরনের বাধা ছাড়াই চট্টগ্রামে গণমিছিল করেছে বিএনপি। সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে নগরীর নাসিমন ভবনের দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করে বিএনপি। এতে নেতৃত্ব দেন নগর বিএনপির সভাপতি আমীর খসরু মাহমুদ চৌধুরী। মিছিলটি দলীয় কার্যালয় হয়ে লাভ লেইন, এনায়েতবাজার, নিউ মার্কেট, কোতোয়ালি, আন্দরকিল্লা হয়ে জামালখান চট্টগ্রাম প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়। বিএনপির পাশাপাশি জামায়াতে ইসলামীর নেতাকর্মীরাও মিছিলে অংশ নেয়। মিছিলের আগে দলীয় কার্যালয়ে সমাবেশে বিএনপি নেতারা বলেন, বর্তমান সরকার পুনরায় ক্ষমতায় যেতে পারবে না বুঝতে পেরেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে দলীয় সরকারের অধীনে নির্বাচন দিতে চায়। সমাবেশে কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান ও এম মোরশেদ খান, চেয়ারপারসনের উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিনসহ বিভিন্ন পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। মিছিলের সময় বিএনপির দলীয় কার্যালয় ও এর আশেপাশে প্রায় সাতশ পুলিশ নিরাপত্তার দায়িত্বে ছিল। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমসি/আরএম/২০৩০ ঘ.