২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রগ কেটেছে বিএনপি নেতার

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক স্থানীয় বিএনপি নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2012, 12:52 PM

Updated : 24 Aug 2022, 10:32 AM

ঝিনাইদহ, জানুয়ারি ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় এক স্থানীয় বিএনপি নেতার পায়ের রগ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকালে এ হামলায় আহত কাঁচেরকোল ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি শরিফুল ইসলাম কুষ্টিয়া সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শরিফুলের বাড়ি উপজেলার উত্তর কচুয়া গ্রামে। শৈলকুপা থানার ওসি আহসান হাবিব বলেন, সকালে কচুয়া গ্রামের সাবেক ইউপি সদস্য শরিফুল ইসলাম নিজ বাড়ি থেকে শৈলকুপা বাজারের উদ্দেশে রওনা দেন। পথে একদল সন্ত্রাসী তাকে ধরে পাশের মাঠে নিয়ে তাকে কুপিয়েছে এবং দু’পায়ের রগ কেটে দিয়েছে। ওসি আরো বলেন, এ ব্যাপারে কেউ লিখিত অভিযোগ করেনি। কে বা কারা ঘটনাটি ঘটিয়েছে তা জানা যায়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৮৫০ ঘ.