২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2012, 08:02 AM

Updated : 24 Aug 2022, 10:31 AM

ঢাকা, জানুয়ারি ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে বৃহস্পতিবার সন্ধ্যায় ভাষণ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাজোট সরকারের তিন বছর পূর্তি উপলক্ষে সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির উদ্দেশে ভাষণ দেবেন। টেলিভিশন ও রেডিও তা সরাসরি স¤প্রচার করবে।” এর আগে দুই বছর পূর্তিতে ২০১১ সালের ৬ জানুয়ারি প্রধানমন্ত্রী জাতির উদ্দেশে ভাষণ দেন। ওই ভাষণে মহাজোট সরকারের বিভিন্ন সফলতার চিত্র তুলে ধরেন তিনি। ২০০৯ সালের ৬ জানুয়ারি আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের মন্ত্রিপরিষদ শপথ নেয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/১৪০০ ঘ.