২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একটি মহল ষড়যন্ত্র করছে: কামরুল

প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেছেন, একটি মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 11:37 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রধানমন্ত্রী দেশে আইনের শাসন ও ন্যায় বিচার প্রতিষ্ঠা এবং ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন নিয়ে কাজ করছেন উল্লেখ করে আইন প্রতিমন্ত্রী বলেছেন, একটি মহল এর বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তিনি বলেন, "ষড়যন্ত্রকারীদের বিষদাঁত ভেঙ্গে দেওয়া হবে।" প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৬৫তম জন্মদিন উপলক্ষে বুধবার এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। এদিনই ৬৫ বছরে পা রেখেছেন তিনি। হাসিনা ১৯৪৭ সালের ২৮ সেপ্টেম্বর গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগ কার্যালয়ে এই আলোচনা সভা আয়োজন করে। জোটের সহ-সভাপতি চিত্রনায়ক ফারুকের সভাপতিত্বে অন্যদের মধ্যে ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোটের সহ-সভাপতি ও নাট্যব্যক্তিত্ব ইমামুল হক, কৃষক লীগের সাংগঠনিক সম্পাদক এম এ করীম প্রমুখ বক্তব্য দেন। পরে দলীয় কার্যালয়ের সামনে থেকে প্রধানমন্ত্রীর জন্ম দিন উপলক্ষে একটি আনন্দ শোভযাত্রা করা হয়। এদিকে শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আনন্দ মিছিল ও সমাবেশ করে ছাত্রলীগ। বুধবার সকালে মধুর ক্যান্টিন থেকে শুরু হয়ে মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে অপারেজয় বাংলার সামনে এসে সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়। সমাবেশে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি বদিউজ্জামান সোহাগ, সাধারণ সম্পাদক নাজমুল আলম সিদ্দিকী, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ওমর শরীফসহ বিভিন্ন হল শাখার নেতারা উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/পিডি/১৭৩৩ ঘ.