২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

২১ অগাস্ট মামলা আদালত তো একই, বিএনপির সমস্যা কোথায়: সুরঞ্জিত

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলা হাইকোর্টে স্থানান্তরে বিএনপির দাবিকে অযৌক্তিক অভিহিত করে সুরঞ্জিত সেনগুপ্তের পাল্টা প্রশ্ন- যেহেতু এ মামলার বিচার বিশেষ আদালত কিংবা ট্রাইবুনালে হচ্ছে না, সেক্ষেত্রে তাদের সমস্যা কোথায়?

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2011, 11:13 AM

Updated : 24 Aug 2022, 03:51 PM

ঢাকা, অগাস্ট ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলা হাইকোর্টে স্থানান্তরে বিএনপির দাবিকে অযৌক্তিক অভিহিত করে সুরঞ্জিত সেনগুপ্তের পাল্টা প্রশ্ন- যেহেতু এ মামলার বিচার বিশেষ আদালত কিংবা ট্রাইবুনালে হচ্ছে না, সেক্ষেত্রে তাদের সমস্যা কোথায়? সোমবার রাজধানীর মুক্তি ভবনে জাতীয় গণতান্ত্রিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ কথা বলেন। গত ৩ জুলাই তারেক রহমান, হারিছ চৌধুরী, আলী আহসান মোহাম্মদ মুজাহিদসহ ৩০ জনকে আসামির তালিকায় যোগ করে এ মামলার সম্পূরক অভিযোগপত্র দেওয়া হয়। পরে তারেকসহ পলাতক ১২ আসামিকে হাজির হওয়ার জন্য ১০ দিন সময় দিয়ে গত ৩ অগাস্ট দৈনিক পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করে আদালত। এর পর পরই মামলাটির বিচার কাজের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে প্রধান বিরোধী দল বিএনপি। স¤প্রতি দলটি মামলাটির বিচার নিু আদালতের পরিবর্তে হাইকোর্টে করার দাবি জানিয়েছে। আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সুরঞ্জিত বলেন, "তাদের এ দাবি অন্তসার শূন্য, অসাংবিধানিক এবং আইনগত ভাবে ভিত্তিহীন। বিগত জোট সরকারের শাসনামলে এই হামলার মামলা জজকোর্টেই হয়েছিলো। সম্পূর্ন আইনানুগ এবং সাংবিধানিক প্রক্রিয়ায় এ মামলার বিচার হবে।" "বিএনপির দাবি রাজনৈতিক দুরভিসন্ধিপূর্ণ এবং বিচার প্রক্রিয়াকে বিঘিœত এবং বিলম্বিত করার প্রচেষ্টা", যোগ করেন আইন বিচার এবং সংবিধান সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির এই সভাপতি। এম ইউ আহম্মেদের মৃত্যুতে দুঃখ প্রকাশ করে সুরঞ্জিত বলেন, ময়নাতদন্ত প্রতিবেদন পর্যালোচনার পর সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে পুলিশ বা আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থার কেউ দায়ী প্রমাণিত হলে সংশ্লিষ্টকে শাস্তির আওতায় আনা হবে। উচ্চ আদালতে হট্টগোলের মামলার আসামি এম ইউ আহম্মেদের মৃত্যুর পর থেকে বিএনপি অভিযোগ করে আসছে, পুলিশি হেফাজতে নির্যাতনের মাধ্যমে তাকে হত্যা করা হয়েছে। মনমোহন সিংয়ের সফর সুরঞ্জিত বলেন, এ মুহূর্তে বাংলাদেশের জাতীয় এবং দক্ষিণ এশিয়ার আঞ্চলিক রাজনীতিতে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফর সবচেয়ে গুরুত্বপূর্ণ ঘটনা। তার সফরের মধ্য দিয়ে দুই দেশের পারস্পরিক কূটনৈতিক এবং অর্থনৈতিক সম্পর্ক গতিশীল হবে। "আমরা আশা করছি তার সফরের মধ্য দিয়ে দু'দেশের মধ্যে বিদ্যমান বিপুল বাণিজ্যঘাটতি, পানির যৌথ অংশিদারিত্ব এবং সীমান্ত সমস্যার সমাধান হবে।" অদূর ভবিষ্যতে দক্ষিণ এশিয়ায় একটি প্রভাবশালী দেশ হিসেবে বাংলাদেশ পরিচিত হবে বলেও প্রত্যাশা করেন সুরঞ্জিত। আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন ইতিহাসবিদ সিরাজউদ্দিন আহমেদ, আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মোজাফফর হোসেন পল্টু, কণ্ঠশিল্পী এবং মুক্তিযোদ্ধা মনোরঞ্জন ঘোষাল এবং ঢাকা মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শাহ আলম মুরাদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৭০৯ ঘ.