২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিরোধী দলের সঙ্গে বিতর্কে রাজি নৌমন্ত্রী

চারদলীয় জোট সরকারের তুলনায় বর্তমান মহাজোট সরকার আমলে দেশে বেশি উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। এ নিয়ে বিরোধী দলের সঙ্গে বিতর্কেও বসতে রাজি তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2011, 09:58 AM

Updated : 24 Aug 2022, 03:39 PM

চট্টগ্রাম, জুলাই ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চারদলীয় জোট সরকারের তুলনায় বর্তমান মহাজোট সরকার আমলে দেশে বেশি উন্নয়ন হয়েছে বলে দাবি করেছেন নৌমন্ত্রী শাজাহান খান। এ নিয়ে বিরোধী দলের সঙ্গে বিতর্কেও বসতে রাজি তিনি। শুক্রবার চট্টগ্রামে আগ্রাবাদে এক অনুষ্ঠানে তিনি বলেন, "বিএনপি-জামায়াত সরকারের আমলে দেশে তেমন কোনো উন্নয়ন হয়নি। এ সরকারের আমলে বিভিন্ন খাতে প্রচুর উন্নয়নমূলক কাজ হয়েছে। এ নিয়ে বিরোধী দলের সাথে বাহাস করতে রাজি আছি।" চারদলীয় জোট সরকার আমলে উন্নয়ন হয়নি বলে বর্তমান সরকারের শীর্ষ পর্যায় থেকে শুরু করে অন্য নেতারাও বলে আসছেন। তবে এর প্রতিবাদ করছেন বিএনপি নেতারা। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহস্পতিবার এক অনুষ্ঠানে বলেন, "নারী শিক্ষার স