ঢাকা, জুলাই ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সরকারকে 'অসভ্য' ও 'বর্বর' আখ্যা দিয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চরমোনাই পীর সৈয়দ মোহাম্মাদ রেজাউল করীম বলেছেন, ঈমান রক্ষার হরতালে জুলুম-নির্যাতন ও গ্রেপ্তার করে সরকার হীনমণ্যতার পরিচয় দিয়েছে।
রোববার রাজধানীর পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, কাউকে ক্ষমতা থেকে নামাতে বা বসাতে রোববারের হরতাল পালন করা হয়নি। ঈমান বাঁচানোর দাবিতে এ হরতাল পালন করা হয়েছে। দাবি আদায়ে চার দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেন তিনি।
কর্মসূচির মধ্যে রয়েছে- মঙ্গলবার চট্টগ্রামে, আগামী ১৩ জুলাই ঢাকায়, ১৪ জুলাই সারাদেশে এবং ১৫ জুলাই ঢাকার মুক্তাঙ্গনে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল।
সংশোধিত সংবিধানে 'আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস' উঠিয়ে দেওয়ার প্রতিবাদে ও তা প্রতিস্থাপনের দাবিতে রোববার এককভাবে সারা দেশে সকাল সন্ধ্যা পালন করে ইসলামী আন্দোলন বাংলাদেশ।
এদিকে পৃথকভাবে একই দাবিতে প্রধান বিরোধী দল বিএনপির রাজনৈতিক মিত্র হিসাবে পরিচিত ১১ টি দল রোববার সারা দেশে সকাল ৬ টা থেকে টানা ৩০ ঘণ্টার হরতাল পালন করছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনার এক বক্তব্যের সমালোচনা করে সংবাদ সম্মেলনে রেজাউল করীম বলেন, তাদের (সরকারের নেতাদের) তো ঈমান নেই। ঈমান থাকলে এ কথা কেউ বলতে পারে না।
স
bdnews24