বরিশাল, জুলাই ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-হরতালের সমর্থনে মিছিল করার সময় বরিশালে চরমোনাই পীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষে পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছে। এ ঘটনায় ২৭ জনকে আটক করেছে পুলিশ।
শনিবার বিকালে নগরীর অশ্বিনী কুমার হল চত্বরে এ সংঘর্ষ হয়।
সংবিধানের পঞ্চদশ সংশোধনী আইন পাস হওয়ায় চরমোনাই পীরের ইসলামী আন্দোলন বাংলাদেশসহ ১২ দল রোববার থেকে টানা ৩০ ঘণ্টা হরতাল ডেকেছে।
বরিশাল মহানগর পুলিশের সহকারী কমিশনার (এসি) আসলাম খান বলেন, হরতালের সমর্থনে মিছিলে পুলিশ বাধা দিলে সংঘর্ষ বেধে যায়। এ সময় মিছিলকারীরা ইটপাটকেল নিক্ষেপ করে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস ছোড়ে।
আহতদের মধ্যে পুলিশের কনস্টেবল মো. শাহজাহানও রয়েছেন। তাকে পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এ ঘটনায় আটকদের মধ্যে ২২ জন হলেন ইসমাইল (১৮), মাসুম বিল্ল
bdnews24