২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুরান ঢাকায় তিন কাউন্সিলরসহ ৬ জন আটক

মিছিল করার চেষ্টার সময় পুরান ঢাকার কলতাবাজার থেকে তিন নারী কাউন্সিলরসহ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2011, 10:34 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মিছিল করার চেষ্টার সময় পুরান ঢাকার কলতাবাজার থেকে তিন নারী কাউন্সিলরসহ ছয় বিএনপি কর্মীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতদের মধ্যে তিনজন হলেন- রাজিয়া আলম, মামতাজ চৌধুরী ও সুরাইয়া বেগম। তৎক্ষণিকভাবে বাকি তিনজনের নাম পুলিশ জানাতে পারেনি। বৃহস্পতিবার বিকাল পৌনে ৪টার দিকে কলতাবাজার নাসির উদ্দিন সর্দার লেনে থেকে একটি মিছিল বের করা চেষ্টা করলে ওই ছয় জনকে আটক করা হয় বলে সূত্রাপুর থানার ওসি নজরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এএল/১৬৩০ ঘ.