২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালের প্রথম রাতে পুড়লো আরো ৩টি গাড়ি

চার দলের ডাকে টানা দুই দিনের হরতালের প্রথম দিন রাতে রাজধানীর আজিমপুর মোড়, গুলিস্তান ও খিলক্ষেতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jul 2011, 03:35 PM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চার দলের ডাকে টানা দুই দিনের হরতালের প্রথম দিন রাতে রাজধানীর আজিমপুর মোড়, গুলিস্তান ও খিলক্ষেতে তিনটি বাসে আগুন দেওয়া হয়েছে। ফায়ার ব্রিগেডের কর্মীরা জানান, বুধবার রাত সোয়া ৮টার দিকে মিরপুর থেকে ছেড়ে আসা একটি বাসে কে বা কারা আগুন লাগিয়ে দেয়। বাসের যাত্রীরা এ সময় হুড়োহুড়ি করে নেমে দ্রুত চলে যান। গুলিস্তান ৮ নম্বর পুলিশ বক্সের সামনে রাত ৮টার দিকে আরেকটি যাত্রীবাহী বাসে আগুন দেওয়া হয়। এছাড়া খিলক্ষেত ওভারব্রিজের নিচে একটি বাসে আগুন লাগানো হয় রাত সাড়ে ৮টার দিকে। ফায়ার ব্রিগেডের দায়িত্বরত কর্মকর্তা নিলুফার ইয়াসমীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "খবর পেয়ে আমাদের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।" সংবিধানের পঞ্চদশ সংশোধনী বাতিলের প্রতিবাদে বুধবার থেকে ৪৮ ঘণ্টার এই হরতাল ডাকে বিএনপিসহ চার দল। হরতালের আগের দিনই মঙ্গলবার রাজধানীর বিভিন্ন স্থানে অন্তত ১০টি গাড়ি পোড়ানো হয়। সা