২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৪ দিন পর বসছে সংসদ

সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস শেষে চার দিন পর জাতীয় সংসদের নবম অধিবেশন মঙ্গলবার বসছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jul 2011, 04:33 AM

Updated : 24 Aug 2022, 03:30 PM

ঢাকা, জুলাই ০৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনী বিল পাস শেষে চার দিন পর জাতীয় সংসদের নবম অধিবেশন মঙ্গলবার বসছে। বিকাল সোয়া ৫টায় অধিবেশন শুরু হবে। গত ৩০ জুন সংবিধান সংশোধন বিল পাসের পর অধিবেশন মুলতবি করেন স্পিকার আবদুল হামিদ। এটি নবম সংসদের নবম অধিবেশন। এ অধিবেশনে সংবিধান সংশোধন ছাড়াও বাজেট পাস হয়। ঈদের আগে অধিবেশন ডাকা এড়াতে চলতি অধিবেশন আরো কয়েকদিন চালানে হতে পারে বলে সরকারি দলের নেতারা জানিয়েছেন। প্রধান বিরোধী দল বিএনপি এবং তার জোটসঙ্গী জামায়াতে ইসলামী ও বিজেপি সংসদের এ অধিবেশনেও এখন পর্যন্ত যোগ দেয়নি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/এমআই/১০৩০ ঘ.